‎রংপুরে ৩ লাখ ৬৬ হাজার নকল ব্যান্ডরোল উদ্ধার, আটক ১

Date:

spot_img

রংপুর ব্যুরো
‎
‎রংপুর মহানগরের হারাগাছ থানাধীন এলাকায় সরকারি রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে ব্যবহারের জন্য সংরক্ষিত ৩ লাখ ৬৬ হাজার নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হামিদুল ইসলাম (৬৫) নামের একজনকে আটক করা হয়েছে।
‎
‎গতকাল সোমবার রংপুর সিটির চান্দকুটি সৎবাজার আঠারোদোন এলাকায় অভিযান চালানো হয়। আটক হামিদুল ইসলাম ওই এলাকার মৃত জমশেদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান।
‎
‎অশোক কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হারাগাছ থানা-পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় হামিদুলের ঘর থেকে ৩ লাখ ৬৬ হাজার নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যান্ডরোলের মূল্য প্রায় সাড়ে ৩২ লাখ টাকা।
‎
‎অশোক কুমার চৌহান আরও বলেন, আটক ব্যক্তিসহ বেশ কয়েকজন নকল ব্যান্ডরোল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আটক হামিদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তির কাছ থেকে স্থানীয় অসাধু কারখানার মালিকেরা এসব নকল ব্যান্ডরোল কিনে বিড়ি প্রস্তুত ও বাজারজাতের মাধ্যমে সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার চেষ্টা করছিলেন।
‎
‎রংপুর মেট্রোপলিটন উপপুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী বলেন, সরকারি রাজস্ব সুরক্ষা, নকল ও অবৈধ পণ্য প্রতিরোধ এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...