সৈয়দপুরে বরের বাড়িতে বৌভাতের দাওয়াত খেতে এসে কনের ৭ আত্মীয় স্বজন হাসপাতালে

Date:

spot_img

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বরের বাড়িতে বৌভাতের দাওয়াত খেতে এসে কনের বাড়ির ৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খাবারের বিষক্রিয়ার কারণে এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানের পশ্চিমে খ্রিস্টান পাড়ায় এই ঘটনা ঘটেছে।

গুরুতর অসুস্থ অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি ৭ জন হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবপুর মাছুয়াপাড়ার লালটুর স্ত্রী বাবলি, নিরঞ্জনের স্ত্রী উজালী, হরিদের স্ত্রী সোনালী, হরিদাসের ছেলে আদি, ষষ্ঠী রায়ের ছেলে দিন কাটুন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাগলাগঞ্জ এলাকার তৃপ্ত রায়ের ছেলে উজ্জ্বল এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার খুরশিদের ছেলে আলামিন।

এরা সবাই দাওয়াত খেতে এসেছিল সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানের পিছনে খ্রিস্টানপাড়ায়। এই পাড়ার ছেলে শুভ এর সাথে কামারপুকুর বকাতিপাড়ার বাদলের মেয়ে গৌরির বিয়ে হয়েছে কয়েকদিন আগে। আজ বৌভাত শেষে বর ও কনেকে নিয়ে যেতে গৌরীর আত্মীয় স্বজন আসে শুভর বাড়িতে। বৌভাতের খাবার খাওয়ার পরই উল্লেখিতরা অসুস্থ হয়ে পড়েন। তাদের পর্যায়ক্রমে হাসপাতালে নেওয়া হয়।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. শাবাব বলেন, বমি ও প্রচন্ড পেট ব্যাথা নিয়ে ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ধারণা করা হচ্ছে তারা ফুড পয়জনিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। ওষুধ দেওয়া হয়েছে। আমরা ২৪ থেকে ৪৮ ঘন্টা তাদের পর্যবেক্ষণে রাখবো। তারপর তারা সুস্থ হলে ছেড়ে দেওয়া হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...