ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে সিটি ক্লাব ও পাঠাগারের সচেতনতামূলক কর্মসূচি

Date:

spot_img

ঝালকাঠি ব্যুরো

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে সচেতনতামূলক প্রচারণা, মশক নিধন এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সিটি ক্লাব ও পাঠাগার।

শনিবার (২৫ জুলাই) সকালে সিটি ক্লাবের সামনে থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সংগঠনের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালান। দিনব্যাপী এ কর্মসূচিতে সংগঠনের প্রায় ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ঝালকাঠি শহরের কাটপট্টি, বান্দাঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক ও ফকির বাড়ি এলাকাকে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিদিন নতুন নতুন রোগী শনাক্ত হওয়ায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটি ক্লাব ও পাঠাগারের সভাপতি গৌতম সরকার বাবু, সহ-সভাপতি মো. কামাল হোসেন মল্লিক, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান ফরহাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উদয় শংকর দাস এবং সিটি কিন্ডারগার্টেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নুরুল আলম রিয়াদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

সিটি ক্লাব ও পাঠাগারের সভাপতি গৌতম সরকার বাবু বলেন, “ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক রয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এ কর্মসূচির আয়োজন করেছি। আমাদের এই উদ্যোগের মাধ্যমে যদি একজন মানুষও সচেতন হন, তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন সমাজ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি উদ্যোগী হতে হবে।”

তিনি ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...