বোরহানউদ্দিনে টবে গাঁজা চাষ, তিনটি গাঁজা গাছসহ আটক ১

Date:

spot_img

বোরহানউদ্দিন প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় টবের মধ্যে গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার বাড়ির বাথরুমের ছাদের উপরের টব থেকে তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়।

‎শনিবার (২৫ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. জুয়েল শেখ ও সঙ্গীয় ফোর্স উপজেলার টগবী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের মাস্টার বাড়িতে অভিযান চালায়।

‎অভিযানে ওই বাড়ির বাসিন্দা অংকন দে (২৯)-কে আটক করা হয়। পুলিশ জানায়, তার বাড়ির বাথরুমের ছাদের ওপর টবের মধ্যে তিনটি গাঁজা গাছের চাষ করা হচ্ছিল। পরে গাছগুলো জব্দ করা হয়।

‎স্থানীয়দের দাবি, আটক অংকন দে দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত।

‎এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...