​কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় ৩ জন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

Date:

spot_img

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে চাঞ্চল্যকর সড়ক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আন্তঃবিভাগীয় এক ডাকাত দলের কথিত সর্দারসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

​ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশের একটি যৌথ দল সম্প্রতি কুষ্টিয়া, রাজবাড়ী ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়ার সুরত আলী (ওরফে সুরত), রাজবাড়ীর আলতাফ হোসেন (ওরফে আলতাফ) এবং চুয়াডাঙ্গার আরিফুল ইসলাম।

​পুলিশ সূত্র জানায়, গত ৯ জুলাই রাতে কোটচাঁদপুর থানাধীন সাফদারপুর-কোটচাঁদপুর সড়কের কুশোকুড়ী মাঠ এলাকায় পাকা রাস্তার ওপর খেজুর গাছ ফেলে ব্যারিকেড দেয় একদল মুখোশধারী দুর্বৃত্ত। তারা উক্ত সড়ক দিয়ে যাতায়াতকারী মোটরসাইকেল আরোহী ও ট্রাক চালকদের গতিরোধ করে হামলা চালায় এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

​এ সময় বাধা দিলে দুর্বৃত্তদের হামলায় গ্রামীণ ব্যাংক মুজিবনগর শাখার ম্যানেজার জহুরুল ইসলাম গুরুতর আহত হন। পরবর্তীতে পুলিশের টহল দলের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

​ঘটনার পর ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-এর নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকা থেকে সুরত আলীকে উদ্ধারকৃত মালামালসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ীর পাংশা থানা এলাকা থেকে আলতাফ হোসেনকে এবং আজ (২৩ জুলাই) চুয়াডাঙ্গা সদর এলাকা থেকে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

​পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সুরত আলী ও আলতাফ হোসেনকে আদালতে সোপর্দ করা হলে তারা ঘটনা সংক্রান্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। অপরদিকে, গ্রেপ্তারকৃত আরিফুলকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

​ঝিনাইদহ জেলা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...