কালীগঞ্জে জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Date:

spot_img

লালমনিরহাট প্রতিনিধি

জুলাই দিবস উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসুর রহমান, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী রাজিব মো. নাছের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজ এবং উপজেলা জামায়াতের আমীর রুহুল আমীন, কালীগঞ্জ থানার ওসি তদন্ত ওসমান গনি প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা জুলাই আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব, গণতান্ত্রিক চেতনা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...