বাগেরহাটে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

Date:

spot_img

মুর্শিদুল ইসলাম খান, বাগেরহাট

বাগেরহাটে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে রথযাত্রার শুভ সূচনা হয়। দুপুরে শহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোবিন্দ মন্দিরে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীরা জড়ো হয়ে পূর্ণলাভের আশায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটানে অংশ নেন। পূর্ণার্থীরা রশি দিয়ে জগন্নাথ দেবের রথটেনে শ্রী শ্রী হরিসভা মন্দির প্রাঙ্গণে নিয়ে যায়। এখান থেকে নয়দিন পর উল্টোটান অনুষ্ঠিত হবে। দেশের সবার মঙ্গল হোক, ভাল থাকুক সেই প্রার্থনা ভক্তদের।

রথযাত্রা উপলক্ষে মন্দিরের মন্দিরে পূজাঅর্চনা, গীতাপাঠ, ধর্মীয় রামায়ণ, কীর্তনগানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

রথটানের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় ভদ্র বলেন, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হয়ে থাকে। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটান অনুষ্ঠিত হয়েছে। নয়দিন পরে জগন্নাথ দেবের উল্টো রথটান হবে।

এছাড়াও বাগেরহাটের ঐতিহ্যবাহী বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের লাউপালা গ্রামের গোপাল জিউর মন্দির, কচুয়া উপজেলার শিবপুর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...