দুই ঘণ্টার র‌্যাবের অভিযানে ময়মনসিংহ মেডিকেল থেকে ১৪ দালাল আটক

Date:

spot_img

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে র‌্যাব ১৪। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে প্রায় দুই ঘণ্টাব্যাপী পরিচালিত এ অভিযানে হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

জানা যায় , দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে সক্রিয় দালালচক্র চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে প্রতারণা এবং হয়রানি করে আসছিল। এসব অভিযোগের ভিত্তিতেই র‌্যাব ১৪ অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক ১৪ জনের মধ্যে একজন নারী ও ১৩ জন পুরুষ রয়েছেন। পরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক ব্যক্তিদের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বাকি ৬ জনকে অর্থদণ্ড প্রদান করেন।

র‌্যাব জানিয়েছে, হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, রোগী ও স্বজনদের নিরাপদে চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...