
ময়মনসিংহ ব্যুরো
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে র্যাব ১৪। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে প্রায় দুই ঘণ্টাব্যাপী পরিচালিত এ অভিযানে হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
জানা যায় , দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে সক্রিয় দালালচক্র চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে প্রতারণা এবং হয়রানি করে আসছিল। এসব অভিযোগের ভিত্তিতেই র্যাব ১৪ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক ১৪ জনের মধ্যে একজন নারী ও ১৩ জন পুরুষ রয়েছেন। পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক ব্যক্তিদের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বাকি ৬ জনকে অর্থদণ্ড প্রদান করেন।
র্যাব জানিয়েছে, হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, রোগী ও স্বজনদের নিরাপদে চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬