ময়মনসিংহে ১৮৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এমপি’র ক্রীড়া সামগ্রী বিতরণ

Date:

spot_img

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে শিক্ষার গুণগত মান উন্নয়নে এবং খেলাধূলায় শিক্ষার্থীদের উৎসাহি করতে সদর উপজেলার ১৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। সামগ্রীর মধ‍্যে রয়েছে একটি করে ফুটবল, একটি ভবিবল, তিনটি টেনিস বল এবং স্ট্যামসহ দুইটি করে ক্রিকেট ব্যাট প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সদর উপজেলা প্রশাসনের কার্যালয়ে পৃথক পৃথক আয়োজনে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করেন।

এর আগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। অনুষ্ঠানে তিনি বলেন, বিজাতীয় সংস্কৃতি সর্বত্র ছড়িয়ে পড়েছে। এজন্য আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। মনে রাখতে হবে, ভালো কাজে প্রতিবন্ধকতা আসবে, তবে তা স্থায়ী হয় না। এ সময় মাদকের ভয়াবহতা প্রসঙ্গে তিনি আরো বলেন, মাদকে গ্রাস করে ফেলেছে আমাদের সমাজ ব্যবস্থা।এর থেকে মুক্তি পেতে হলে সম্মিলিত প্রতিরোধ গড়তে হবে। এজন্য সরকারের প্রতিনিধি হিসাবে আমি আপনাদের পাশে আছি।

খেলাধুলায় শিক্ষার্থী উৎসাহি করার আহবান জানিয়ে এমপি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী খেলাধূলাকে পেশা হিসাবে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করেছেন। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় নিয়মিত পরিচর্যা করতে হবে।

সভায় ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, উপজেলা প্রকৌশলী রাকিবুল হাফিজ, কোতোয়ালি বিএনপির সভাপতি হেলাল আহম্মেদ, সাধারন সম্পাদক আতাহারুল ইসলাম বুলবুল। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সদর উপজেলার ৫৩টি অসহায়, প্রতিবন্ধি ও ক্ষুদ্র-নৃগোষ্টি পরিবারের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন এবং বাইসাইকেল বিতরণ করা হয়। সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল ও কর্মজীবি হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান এবং বিভিন্ন প্রকল্পের বরাদ্দে এসব সামগ্রী বিতরণ করে উপজেলা প্রশাসন।

এ সময় তিনি সুবিধাভোগীদের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।

পরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৮২টি সরকারি প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১৫টি করে গাছের চারা বিতরণ করা হয়। এর সঙ্গে চারা গাছ রক্ষানাবেক্ষণে সার এবং বেড়ার বাঁশও প্রদান করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জোবাইরা বেগম সাথী এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে মেডিকেল সামগ্রী বিতরণ করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...