পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৫ শতাধিক রোগীর ছানি অপারেশনের উদ্যোগ

Date:

spot_img

খুলনা থেকে রাজিবুল ইসলাম রাজিব

খুলনার পাইকগাছায় সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় ৩ হাজার মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টা থেকে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পের আয়োজন করে রোটারি ক্লাব অব মিডটাউন। এতে সহযোগিতা করে খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ফ্রেড হলোস ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

তিনি বলেন, অর্থের অভাবে যাতে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানবতার সেবায় চিকিৎসকদের এমন অংশগ্রহণ সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। তিনি আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং দুর্গম ও চিকিৎসাসেবাবঞ্চিত এলাকার মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ।

ক্যাম্পে অংশ নেওয়া রোগীদের মধ্যে যাদের ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে, তাদের ৫ শতাধিককে অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়া অন্যান্য রোগীদের প্রয়োজনীয় ব্যবস্থাপত্র, ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে।

রোটারি ক্লাব অব মিডটাউনের সভাপতি রোটারিয়ান সোহাগ মিনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...