যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

Date:

spot_img

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী সরকারের এ ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি, কৃষি, ক্রিয়েটিভ ইকোনমি, শিক্ষা এবং জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্যসহ উত্তরাঞ্চলের সাধারণ মানুষের পানি ও তিস্তা নিয়ে যে গভীর উদ্বেগ রয়েছে, সরকার তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এর স্থায়ী সমাধানে বদ্ধপরিকর।

তিস্তা ও পদ্মা ব্যারেজ নির্মাণে মেগা পরিকল্পনা

উত্তরাঞ্চলের পানির অধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগের মানুষের অন্যতম বড় উদ্বেগ হলো পদ্মা ও তিস্তা নদী। তিনি বলেন, বিএনপি সরকার সবসময় কৃষিবান্ধব নীতি অনুসরণ করেছে এবং মানুষের পানির অধিকার নিশ্চিত করতে কাজ করেছে।

প্রধানমন্ত্রী জানান, বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকদের সারা বছর নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণের উদ্যোগ নিয়েছে।

তিস্তা প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।”

দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন

কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক এলাকায় বর্ষায় পানি থাকলেও শুষ্ক মৌসুমে কৃষকরা সেচের পানি পান না। এই সংকট দূর করতে আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, এ পরিকল্পনার অংশ হিসেবে গত তিন মাসেই প্রায় ৯০০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে।

১৩ লাখ কৃষকের ঋণ মওকুফ, আসছে ‘কৃষক কার্ড’

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার গঠনের প্রথম সপ্তাহেই ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

এছাড়া কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দিতে বিশেষ ‘কৃষক কার্ড’ চালুর কাজ চলছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা প্রতি বছর সরাসরি আড়াই হাজার টাকা সহায়তা পাবেন। পাশাপাশি আরও ১০টি বিশেষ সুবিধা দেওয়া হবে। আগামী ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষকের হাতে এ কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

ক্রিয়েটিভ ইকোনমি ও খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি

প্রধানমন্ত্রী বলেন, চলচ্চিত্র, থিয়েটার, সংগীত, ওটিটি, ডিজিটাল কনটেন্ট, গেমিং, ফ্যাশন ও সফটওয়্যারসহ উদীয়মান খাতগুলোকে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ হিসেবে অর্থনীতির মূলধারায় আনা হবে।

তিনি জানান, দেশে-বিদেশে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের জন্য প্রথমবারের মতো ‘জাতীয় সম্মানী কাঠামো’ চালু করা হবে। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে জাতীয় শিক্ষা কারিকুলামে ‘স্পোর্টস’কে স্বাধীন বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘নতুন কুঁড়ি’র আদলে খেলাধুলাভিত্তিক নতুন কর্মসূচি চালুর কথাও জানান প্রধানমন্ত্রী।

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক শ্রমবাজারে আরও দক্ষ জনশক্তি পাঠাতে সরকার নতুন নতুন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

তিনি জানান, প্রবাসীরা দেশে বা বিদেশে অবস্থানকালে যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলোর দ্রুত সমাধান দিতে সরকার একটি যুগান্তকারী ‘প্রবাসী কার্ড’ চালুর কাজ করছে।

জ্বালানি ও শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ

প্রধানমন্ত্রী বলেন, দেশীয় অনুসন্ধান বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হলো শিক্ষিত, দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন জনগোষ্ঠী।”

তিনি অতীতের সব সংকট ও গ্লানি পেছনে ফেলে যুবসমাজের স্বপ্নের একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...