সোনার দাম কমালো বাজুস, ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

Date:

spot_img

দেশের বাজারে সোনার গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

সোমবার সকালে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে গত ২৭ জুন ভালো মানের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছিল। তবে সেই সিদ্ধান্তের মাত্র দুই দিনের মাথায় আবারও দাম কমানো হলো।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

এর আগে, গত ২৭ জুন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা। সোমবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এসব দাম কার্যকর ছিল।

অন্যদিকে, রুপার গহনার ক্ষেত্রে আগের নিয়ম বহাল রাখা হয়েছে। অর্থাৎ নির্ধারিত মূল্যের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে।

বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...