খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

Date:

spot_img

এম রোমানিয়া, খুলনা ব্যুরো

খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুইটি গোডাউন থেকে ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে নগরীর বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণে পরিচালিত বিশেষ অভিযানে বড় বাজারের দুইটি গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের মোট ওজন ২ হাজার ৫৪২ কেজি।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ, পরিদর্শক মো. আসিফ আলম, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট তানভীর হায়দার এবং পরিদর্শক মারুফ বিল্লাহসহ বিভাগীয় ও জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে খুলনা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব-৬ এবং আনসার ও ভিডিপির সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুদ, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ দূষণ রোধ এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্টদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...