চৌদ্দগ্রামে আবুল কালাম মিয়াজীর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Date:

spot_img

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আবুল কালাম মিয়াজীর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (ডব্লিউএইচআরও) এর প্রধান উপদেষ্টা ও মাদ্রাসা ম্যানেজিং কমিটি এবং মসজিদ কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বুড়িচং শ্রীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এইচ এম মহিউদ্দিন।

মাদরাসার সিনিয়র শিক্ষক মো: আবুল বশারের
সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: মামুনুর রহমান, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মো: আব্দুল কাদের, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক, মাদ্রাসার দাতা সদস্য মাস্টার রফিকুল ইসলাম, বাবুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন, মাদ্রাসার অভিভাবক সদস্য আবদুল আজিজ, মুজিবুল হক মিয়াজী, বাবুচি গ্রামের কৃতি সন্তান আর্মি আবুল কাশেম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আবুল কালাম মিয়াজীর ছেলে জহিরুল আলম মিয়াজী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সুপার একেএম সাইফুদ্দিন, মাদ্রাসার দাতা সদস্য আবুল হোসেন মেম্বার, সাবেক অভিভাবক সদস্য মোহন মিয়া, ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো: খোরশেদ আলম, মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান, মাওলানা বিল্লাল হোসেন সহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...