যশোরে ৩টি সেতুর উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

Date:

spot_img

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ও দেয়াড়া ইউনিয়নে নবনির্মিত তিনটি সেতু সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে সেতুগুলোর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সেখানে বৃক্ষরোপণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় মোট ৬৫ লাখ ২৪ হাজার ৫৫০ টাকা ব্যয়ে এই সেতু তিনটি নির্মাণ করা হয়।

নবনির্মিত সেতুগুলোর অবস্থান: নওয়াপাড়া ইউনিয়ন: তালবাড়ীয়া শান্তি মোড় মধ্যপাড়া খালের ওপর একটি এবং তরফদার পাড়া থেকে আড়াপাড়া রাস্তায় আরেকটি সেতু। দেয়াড়া ইউনিয়ন: নারাঙ্গালী থেকে ফুলবাড়িয়া যাওয়ার পথে গোডাঙ্গা খালের ওপর তৃতীয় সেতুটি নির্মাণ করা হয়েছে।

​সেতুগুলোর উদ্বোধনের ফলে স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের যাতায়াত কষ্টের অবসান ঘটল এবং অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নতুন গতি সঞ্চার হলো। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...