যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ও দেয়াড়া ইউনিয়নে নবনির্মিত তিনটি সেতু সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে সেতুগুলোর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সেখানে বৃক্ষরোপণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় মোট ৬৫ লাখ ২৪ হাজার ৫৫০ টাকা ব্যয়ে এই সেতু তিনটি নির্মাণ করা হয়।
নবনির্মিত সেতুগুলোর অবস্থান: নওয়াপাড়া ইউনিয়ন: তালবাড়ীয়া শান্তি মোড় মধ্যপাড়া খালের ওপর একটি এবং তরফদার পাড়া থেকে আড়াপাড়া রাস্তায় আরেকটি সেতু। দেয়াড়া ইউনিয়ন: নারাঙ্গালী থেকে ফুলবাড়িয়া যাওয়ার পথে গোডাঙ্গা খালের ওপর তৃতীয় সেতুটি নির্মাণ করা হয়েছে।
সেতুগুলোর উদ্বোধনের ফলে স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের যাতায়াত কষ্টের অবসান ঘটল এবং অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নতুন গতি সঞ্চার হলো। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬