গৃহপরিচারিকা নির্যাতন: পুলিশ দম্পতি কারাগারে, ক্ষোভ মানবাধিকারকর্মীদের

Date:

spot_img

খুলনা প্রতিনিধি

গৃহপরিচারিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় খুলনার সোনাডাঙ্গা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সঞ্জয় কুমার সরকার ও তার স্ত্রী এএসআই পপি রানী সাহাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে তাদের খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক ফারুক ইকবাল এ আদেশ দেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রান্নার তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মী মিলন দাশের ওপর ক্ষিপ্ত হন পপি রানী সাহা।

অভিযোগ রয়েছে, তিনি মিলনকে মারধরের পাশাপাশি গরম কড়াই দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন। এ ঘটনায় ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পরপরই পুলিশ মিলন দাশকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায় এবং অভিযুক্ত পুলিশ দম্পতিকে হেফাজতে নেয়।

এ ঘটনায় নির্যাতিত গৃহকর্মী মিলন দাশের মা মিনতি রানী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ সঞ্জয় কুমার সরকার ও পপি রানী সাহাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী মিলন দাশ নরসিংদীর মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা উকিল চন্দ্রের মেয়ে। তিনি প্রায় পাঁচ বছর ধরে এএসআই সঞ্জয় কুমারের বাসায় গৃহপরিচারিকার কাজ করছিলেন।
ওসি আরও জানান, ঘটনার পর অভিযুক্তরা গৃহকর্মীর পরিচয় ও ঘটনার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের আদালতে সোপর্দ করা হয়।

এদিকে, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
আলোচিত এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা নির্যাতনের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...