পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা চিহ্নিত করতে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনে কেসিসি প্রশাসক

Date:

spot_img

খুলনা ব্যুরো

নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থার প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন নজরুল ইসলাম মঞ্জু।

পরিদর্শনকালে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক কেডিএ অ্যাপ্রোচ রোড, হাজী ইসমাইল রোড, নবীনগর এলাকার বিভিন্ন ড্রেন, সোনাডাঙ্গার সবুজবাগ এবং মিয়াপাড়া এলাকা ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন স্থানগুলো চিহ্নিত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় প্রশাসক নবীনগর এলাকার পল্লীমঙ্গল মাদ্রাসা সংলগ্ন পুকুর থেকে কচুরিপানা অপসারণ এবং চশমা গলির উভয় পাশের ঝোপঝাড় দ্রুত পরিষ্কার করার নির্দেশ দেন। পাশাপাশি নবীনগর, সবুজবাগ ও সেন্ট্রাল রোড এলাকার ড্রেনগুলোর পলি ও জমে থাকা মাটি অপসারণ করে ড্রেনের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

কেসিসি প্রশাসক বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও খালগুলোর স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে এবং পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করা হবে।

পরিদর্শনকালে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সমাজসেবক মো. আসাদুজ্জামান মুরাদ, কামরান হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...