পঁচা সবজি থেকে পলিথিন, কলাগাছের তন্তুতে টাইলস-টিন; তরুণ উদ্ভাবকের পাশে প্রধানমন্ত্রী

Date:

spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (১৪ জুন) দুপুরে সচিবালয়ে মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম-এর উদ্ভাবিত বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য সম্পর্কে অবগত হয়েছেন।

সাক্ষাৎকালে সাজ্জাদুল ইসলাম প্রধানমন্ত্রীকে জানান, তিনি পঁচা ও পরিত্যক্ত সবজি ব্যবহার করে পরিবেশবান্ধব ও পচনযোগ্য পলিথিন তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এছাড়া কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরিরও সফল উদ্যোগ নিয়েছেন।

দেশীয় কাঁচামালনির্ভর এসব উদ্ভাবনের বিস্তারিত তথ্য উপস্থাপন করলে প্রধানমন্ত্রী তা মনোযোগ দিয়ে শোনেন এবং উদ্ভাবনী উদ্যোগগুলোর প্রশংসা করেন। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য এ ধরনের উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী তরুণ উদ্ভাবকের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি গবেষণা কার্যক্রম অব্যাহত রেখে দেশ ও মানুষের কল্যাণে নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ চালিয়ে যেতে তাকে উৎসাহিত করেন।

এ সময় দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং পরিবেশবান্ধব শিল্পপণ্য উৎপাদনে তরুণদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের মেধাবী তরুণদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণা বাংলাদেশকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিতে পারে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...