দর্শনা জয়নগর সীমান্তে ১১ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে ১১ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।

রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ১১ জনকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছে। এসময় সতর্কতাবস্থায় টহলরত বিজিবি জওয়ানরা তাদের সেই অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে পুশইন করার জন্য নিয়ে আসা নারী পুরুষের দলটিকে সেদেশে ফিরিয়ে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান বলেন, পুশইনসহ সীমান্তের অপতৎপরতা রুখে দিতে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি, অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাজুড়ে ১১৩ কি.মি. সীমান্ত এলাকা আর ঝিনইদহের মহেশপুর-৫৮ বিজিবির অধীন চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ৭০ কি.মি. ও চুয়াডাঙ্গা জেলার ৩৪ দশমিক ৫ কি.মি. সীমান্ত এলাকা রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...