ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Date:

spot_img

ঝালকাঠি ব্যুরো

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত ‘আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সারা দেশে একযোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ, ঝালকাঠির সহযোগিতায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজ শাকিলা রহমান।

বৃক্ষরোপণ কার্যক্রম শুরুর আগে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়সংলগ্ন নদীতীর এবং বিভিন্ন স্থানে কৃষ্ণচূড়া, সফেদা, আমলকী, চালতাসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

আয়োজকরা জানান, পরিবেশের সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...