জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে সোনাডাঙা থানা স্বেচ্ছাসেবক দলের দিনব্যাপী কর্মসূচি

Date:

spot_img

এম রোমানিয়া, খুলনা ব্যুরো

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত সোনাডাঙা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দিনব্যাপী জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১০ জুন) নগরীর নিরালা সংলগ্ন সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রাবাস এলাকায় রাস্তা সংস্কার, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং দীর্ঘদিনের পরিত্যক্ত পুকুরকে ব্যবহারের উপযোগী করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোনাডাঙা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল হাসানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হাসান বাপ্পি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ডা. শাহিনুর রহমান, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিরাজ শাহীন শুভ, মনজুর শাহীন রুবেল ও সিফাত আহমেদ রিকি।

এছাড়াও সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ ইয়াসিন শেখ, মাসুম বিল্লাহ, হাসান মুন্সি, বাবু মোল্লা, মেহেদী হাসান শুভ, ইয়াসিন আরাফাত ডালিম, ফয়সাল গাজী ফয়েজ, কামরুল ইসলাম, সোহেল শেখ, মিঠুন গাজী, সুমন খান, রাকিব হাসান রিপন, মাসুদ রানা, আব্দুর রহমান, মো. রাসেল, মো. সোহরাব হোসেন, মো. মাসুম এবং থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছাসেবক দল সমাজের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

দিনব্যাপী কর্মসূচিতে নেতাকর্মীরা ছাত্রাবাস সংলগ্ন সড়ক সংস্কার, বৃক্ষরোপণ, আবর্জনা অপসারণ এবং পরিত্যক্ত পুকুর পরিষ্কার করে ব্যবহার উপযোগী করার কাজ সম্পন্ন করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও জনসম্পৃক্ত ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...