জিয়া শিশু কিশোর সংগঠনের আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

Date:

spot_img

খুলনা থেকে মোঃ রাজিবুল ইসলাম রাজিব

যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে খুলনায় জিয়া শিশু কিশোর সংগঠন আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করেন দিয়া শিশু কিশোর সংগঠন এর সহ-সভাপতি শেখ মোহাম্মদ মাহবুবুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়াজ আহমেদ তুহিন সভাপতি জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগর মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক জিয়ার শিশু-কিশোর সংগঠন খাইরুল ইসলাম হিরু জনিসহ জিয়া শিশু কিশোর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

শেখ মোহাম্মদ মাহবুবুল আলম তিনি তাঁর বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের এক অবিস্মরণীয় নাম। দেশের উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর রাজনৈতিক দর্শন এবং দেশের সার্বিক উন্নয়নে নেওয়া পদক্ষেপ আজও প্রাসঙ্গিক। তাঁরা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ ও দেশগঠনে অবদান স্মরণে আমরা প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁর শাহাদাতবার্ষিকী পালন করে থাকি। তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার।”

অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করা হয়।
স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মসূচিটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...