ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের অর্থ বিতরণ করলেন এমপি জীবা আমিনা আল গাজী

Date:

spot_img

ঝালকাঠি ব্যুরো

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে প্রাপ্ত আর্থিক সহায়তা অসচ্ছল, সুবিধাবঞ্চিত ও বিভিন্ন প্রয়োজনে সহায়তাপ্রার্থী মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী।

রোববার (৩১ মে) রাতে শহরের কলেজ রোড এলাকায় ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েলের বাসভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির দপ্তর বিষয়ক দায়িত্বপ্রাপ্ত সদস্য ও ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।

এ সময় ঝালকাঠি ও নলছিটি উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী বলেন, “প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের ১০ লাখ টাকা পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। আগামী তিন দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ বিতরণের কার্যক্রম শেষ হবে। চিকিৎসা, শিক্ষা এবং আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের যাচাই-বাছাই করে এ সহায়তা প্রদান করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবিক সহায়তামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...