গোয়াইনঘাটে ফোর্স মোবিলাইজেশন ড্রিল পালিত:নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

Date:

spot_img

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানা পুলিশের অফিসার ও ফোর্স সদস্যদের নিয়ে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে থানা পুলিশ বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে। উপজেলার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি জনমনে স্বস্তি ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে।

থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামানের নেতৃত্বে রবিবার (২৪ মে) বিকাল ৩টায় গোয়াইনঘাট থানা কম্পাউন্ড থেকে ফোর্স মোবিলাইজেশন ড্রিলের বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদর, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনবহুল এলাকা এবং সীমান্তসংলগ্ন বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করে। পাশাপাশি এসব স্থানে পরিচালিত হয় বিশেষ অভিযান।

নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে কঠোর নজরদারিমূলক চেকপোস্ট। পুলিশের এ কার্যক্রমের আওতায় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই, অপরাধপ্রবণ এলাকায় বাড়তি নজরদারি এবং মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ সূত্র জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে পুলিশের সক্রিয় তৎপরতার ফলে এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। বিশেষ করে রাতের বেলায় পুলিশের টহল জনমনে বাড়তি নিরাপত্তাবোধ তৈরি করেছে। তাদের মতে, পুলিশের নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রমের কারণে এখন আগের চেয়ে অনেক বেশি স্বস্তিতে চলাফেরা করা যাচ্ছে।

গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। একইসঙ্গে যেকোনো অপরাধ প্রবণতা বা সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান।

তিনি আরও বলেন, “জনসেবাই পুলিশের মূল অঙ্গীকার। মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। ফোর্স মোবিলাইজেশন ড্রিল উপলক্ষে আমাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে।”

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...