ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ

Date:

spot_img

দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ব্যবসায়ী গোষ্ঠী এস আলমকে ঘিরে আলোচনায় থাকা ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর চেয়ারম্যান অধ্যাপক এম জোবায়দুর রহমান পদত্যাগ করেছেন। একই সঙ্গে বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

রোববার এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, চেয়ারম্যানের পদত্যাগের কারণে নির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। পাশাপাশি এমডির পদত্যাগপত্র জমা পড়েছে, তবে তা গ্রহণ করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী পর্ষদ সভায় নেওয়া হবে।

জানা গেছে, চেয়ারম্যান অধ্যাপক এম জোবায়দুর রহমান তার পদত্যাগপত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জমা দিয়েছেন। এদিন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা হওয়ার কথা থাকলেও চেয়ারম্যানের পদত্যাগের কারণে তা স্থগিত হয়ে যায়।

এর আগে সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে জড়ো হওয়া গ্রাহকদের একটি অংশের বাধার মুখে বাধ্যতামূলক ছুটিতে থাকা এমডি ওমর ফারুক খান দপ্তরে প্রবেশ করতে পারেননি। পরে বিকেলে তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র পাঠান বলে ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ব্যাংক খাতের প্রচলিত নিয়ম অনুযায়ী, এমডি নিয়োগ, দায়িত্ব বাতিল, ছুটি কিংবা পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। তবে এসব কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন হয়।

উল্লেখ্য, চব্বিশের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের ব্যাংক খাতে পুনর্বিন্যাসের অংশ হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আসে। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের জুলাইয়ে স্বতন্ত্র পরিচালক হিসেবে অধ্যাপক এম জোবায়দুর রহমানকে দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক এবং পরে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পান।

এদিকে রোববার সকালে মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘গ্রাহক ফোরাম’ ব্যানারে একদল ব্যক্তি অবস্থান নেয়। এ সময় ছুটিতে থাকা এমডি ওমর ফারুক ব্যাংকে প্রবেশের চেষ্টা করলে তারা বাধা দেয়। উপস্থিত ব্যক্তিরা দাবি করেন, ব্যাংকে প্রবেশ করলে তাকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হতে পারে। পরে কিছু সময় অবস্থান করে তিনি সেখান থেকে চলে যান এবং পরবর্তীতে পদত্যাগপত্র জমা দেন।

বর্তমান পরিচালনা পর্ষদ গত এপ্রিল মাসে ওমর ফারুক খানকে আগামী ৩১ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...