খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরকে হত্যা করেছে দুর্বৃত্তরা

Date:

spot_img

খুলনা ব্যুরো

খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন একটি মসজিদের বারান্দা থেকে ডালিম গাজি নামে এক দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে অবস্থিত জয়খালী উত্তরপাড়া বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দায় স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে হরিনটানা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, নিহত ব্যক্তির নাম ডালিম গাজি। তিনি খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজি ও ভানু বিবির ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।

প্রাথমিকভাবে মরদেহের মাথায় ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত একটি ইটও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মসজিদের বারান্দায় ফেলে রেখে যায়।

খবর পেয়ে সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...