ইসলামপুরে তিনটি কামান সদৃশ্য বস্তু উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি

Date:

spot_img

কক্সবাজার প্রতিনিধি

ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তিনটি কামান সদৃশ বস্তু উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইউনিয়নের নতুন অফিস এলাকার এক ভাঙারি ব্যবসায়ী নুরুল ইসলাম বাড়ি থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিফাতুল মাজদার।

তিনি জানান, ১৮ মে রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তাদের কাছে সংবাদ আসে, ঐ বাড়িতে কামান সদৃশ তিনটি বস্তু রয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে যায় ঈদগাঁও থানা পুলিশের একটি দল।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে বস্তু তিনটির দৈর্ঘ্য আনুমানিক সাড়ে ১২ ইঞ্চি এবং ব্যাস প্রায় ১০ ইঞ্চি বলে জানা গেছে। বস্তুগুলোর গায়ে ময়লা ও মরিচার স্তর রয়েছে। তিনি আরো জানান,বিষয়টি পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, ঘটনাটি তিন দিন আগের হলেও আজ ২১মে বৃহস্পতিবার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

বস্তুগুলো এখনো ঘটনাস্থলে থাকায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নিরাপদভাবে নিষ্পত্তি করার আহ্বান জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...