ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক

Date:

spot_img

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ তিনটি বিওপির পৃথক অভিযানে মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ইস্কফ সিরাপ এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৪শ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২০ মে ও আজ ২১ মে দুই দিনব্যাপী ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ অচিন্তপুর বিওপি, সুন্দরা বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্প পৃথকভাবে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৭৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৩৩৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়।

আটককৃত এসব মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৬ হাজার ৪শ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক সাংবাদিকদের জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং জড়িত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...