দেশ গঠনে উপকূলের সন্তানদের ভূমিকা পালন করতে হবে : মাওলানা আবুল কালাম আজাদ এমপি

Date:

spot_img

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেছেন, দেশ গঠনে উপকূলের সন্তানদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। উপকূল অঞ্চলের সন্তানরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠে বলেই তারা অধিক পরিশ্রমী, মেধাবী ও অধ্যবসায়ী হয়ে ওঠে। সঠিক দিকনির্দেশনা পেলে তারা দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।

বুধবার (২০ মে) বেলা ১১ টায় কয়রা উপজেলার কপোতাক্ষ মহাবিদ্যালয়ের হলরুমে কলেজের গভনিং বডির সভাপতি মোল্ল্যা আবু বকর সিদ্দিককে সভাপতিত্বে ও প্রভাষক বিদেশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এক সময়ের অবহেলিত জনপদ কয়রার চিত্র এখন পরিবর্তন হতে শুরু করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কয়রাকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য যুবসমাজকে সঠিক পথে এগিয়ে আসতে হবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করে অনেকেই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, ঝরে পড়া রোধ, নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ এবং উচ্চশিক্ষায় সহযোগিতা নিশ্চিত করতে কাজ চলমান রয়েছে বলে জানান।

এ সময় তিনি কপোতাক্ষ মহাবিদ্যালয়ে অনার্স কোর্স চালু, ছাত্র হোস্টেল নির্মাণ এবং অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কপোতাক্ষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওলিউল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, অবসরপ্রাপ্ত অধ্যাপক আ. ব. ম. আব্দুল মালেক, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, বেদকাশী বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, ইউপি সদস্য আবু হাসান সরদার, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আনোয়ারুল ইসলামসহ প্রমূখ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...