খুলনার ২৫০ শয্যা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

Date:

spot_img

এম রোমানিয়া, খুলনা ব্যুরো প্রধান

খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। কুমড়ার তরকারির স্বাদ নিয়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্ন করেন, “এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?” পরে হাসপাতালের সুপারিনটেনডেন্টকে রোগীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগারও পরিদর্শন করেন। এ সময় কয়েকজন রোগী তাঁর কাছে অভিযোগ করেন, হাসপাতালে র‍্যাবিস ভ্যাকসিন না পেয়ে বাইরে থেকে ২৫০ টাকা দিয়ে কিনতে হয়েছে। অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলাম-এর কাছে কারণ জানতে চান।

জবাবে তত্ত্বাবধায়ক জানান, আগে ভ্যাকসিন সরবরাহ না থাকায় এ সংকট তৈরি হয়েছিল। তবে ঘটনাস্থল থেকেই ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে মন্ত্রী জানতে পারেন, ভ্যাকসিন সরবরাহের জন্য কোনো চাহিদাপত্রই পাঠানো হয়নি। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাসপাতালে রোগীর চাপ বেশি থাকায় কিছু অনিয়ম থাকতে পারে। তবে কিছু অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন সংকটের বিষয়টি আরও খতিয়ে দেখা হবে।”

তবে তিনি জানান, ওয়ার্ড পরিদর্শনের সময় অনেক রোগী হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশন-এর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনার সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-ও পরিদর্শন করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...