মোহনপুর ব্রিজ বিওপি’র অভিযানে ২ হাজার ৩৭৬ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক

Date:

spot_img

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৫৬ হাজার ৪শ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৮ মে ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ মোহনপুর ব্রিজ বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে খেড়কাটি বাজার এলাকার একটি পরিত্যক্ত স্টোরে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৩৭৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ উদ্ধার ও আটক করা হয়। পরে জব্দকৃত মালামাল বিজিবির হেফাজতে নেওয়া হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক সাংবাদিকদের জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল আটকসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...