
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সেগুফতা মেহনাজ এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।





