নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Date:

spot_img

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ মে (শনিবার) নাচোল সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলার গোলাবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৮:৩০ মিনিটে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আমির প্রভাষক ইয়াকুব আলী।

আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম ও আঃ তোয়াব জামায়াত নেতা নাচোল উপজেলা শাখা দিনব্যাপী এই ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা দুই শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা দেন একঝাঁক অভিজ্ঞ চিকিৎসক।

এদের মধ্যে ছিলেন—​ডা. আব্দুল আল মামুন লিখন (মেডিসিন অভিজ্ঞ)​ডা. শিরীন আক্তার মীম (চর্ম ও যৌন রোগ অভিজ্ঞ)​, সাব্বির আহমেদ (ডিএম) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রভাষক ইয়াকুব আলী নাচোল সেন্ট্রাল প্রেস ক্লাবের এই সামাজিক ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, “সাংবাদিকরা শুধু সমাজের দর্পণই নন, তারা যে সাধারণ মানুষের কল্যাণেও কাজ করতে পারেন। আজকের এই আয়োজন তার এক অনন্য দৃষ্টান্ত। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পৌঁছে দেওয়ার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়।​

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, নাচোল সেন্ট্রাল প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণ মূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।​ ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় নাচোল সেন্ট্রাল প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...