
এম রোমানিয়া, খুলনা ব্যুরো প্রধান
খুলনা মহানগর জাসাসের সম্মানিত যুগ্ম-আহ্বায়ক মরহুম রেজাউল ইসলাম রেজার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে খুলনা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে জাসাস খুলনা মহানগরের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস খুলনা মহানগরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব (ভারপ্রাপ্ত) কাজী জলিল।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিশাত জামান, যুগ্ম-আহ্বায়ক সাঈদ দিদার,এম রোমানিয়া মিতুল মিঠু, মো. সেলিম, ইঞ্জিনিয়ার রিয়াজ, ফারুক হোসেন আশা, ও ফারুক হোসেন ।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম কিরণ, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম টিপু, সোনাডাঙ্গা থানা জাসাসের সভাপতি আলিমুজ্জামান, খালিশপুর থানা জাসাসের সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সদর থানা জাসাসের সাধারণ সম্পাদক শামিম খান, সিনিয়র সহ-সভাপতি মো. সুমন, সহ-সভাপতি মো. শাহজাহান ও মো. সোহাগ, দৌলতপুর থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক কাবিদুর রহমানসহ জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাসাস নেতা মার্শাল টিটো, রমজান, ঝিল্টন, তাসলিমা আক্তার এবং সঙ্গীতশিল্পী আবদার রহমান, টিটো ও সোনা মিয়া।
অনুষ্ঠানে মরহুম রেজাউল ইসলাম রেজার বর্ণাঢ্য রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





