ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন

Date:

spot_img

ঝালকাঠি ব্যুরো

ঝালকাঠিতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জীবা আমিনা খান এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই অতিথিকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আলী আসগর ফকির। বক্তারা বলেন, শিক্ষা উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন চান, বিএনপি নেতা কর্নেল মোস্তাফিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস. এম. এজাজ হাসান, ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সাবেক ছাত্রদল সভাপতি মো. আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু, মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল, শহর যুবদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে স্থানীয়রা করতালি ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে অতিথিদের বরণ করে নেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...