ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন

Date:

spot_img

ঝালকাঠি ব্যুরো

ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকালে ঝালকাঠি সদর হাসপাতাল গেট এলাকায় জেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া), ঝালকাঠির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন; তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী। স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত এ পেশার মানুষের জন্য সম্মানজনক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

এ সময় বক্তব্য দেন ঝালকাঠি জেলা ম্যানেজার ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান পলাশ, ঝালকাঠি ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি খাইরুল বাসার নবীন, সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল ইসলামসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।

বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

মানববন্ধন শেষে ফারিয়ার প্রতিনিধিরা ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...