আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Date:

spot_img

আশুলিয়া প্রতিনিধি

​আশুলিয়ার জামগড়া এলাকায় মাদকবিরোধী এক সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে তেতুলতলা মানিকগঞ্জ পাড়া এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

​​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোঃ রাশেদুল জামান ও (এএসআই) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তেতুলতলা মানিকগঞ্জ পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ​গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ​রুবেল (২৬) ​রুহুল আমিন (২২)।

​জামগড়া পুলিশ ক্যাম্পের এই ঝটিকা অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা এলাকাবাসীর মতে, পুলিশের এই তৎপরতা মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান পুলিশের এই সাহসী অভিযানে আমরা স্বস্তি বোধ করছি। আমরা চাই এলাকাটি পুরোপুরি মাদকমুক্ত হোক।

​​অভিযান প্রসঙ্গে জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...