ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক ইস্কফ সিরাপ ও যৌন উত্তেজক সিরাপ আটক

Date:

spot_img

আবদুল হাফিজ, দিনাজপুর প্রতিনিধি

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ১লক্ষ ৬৯ হাজার টাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

গত ০৫থেকে ০৯মে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিএর অধীনস্থ কাটলা ও বিরামপুর বিশেষ ক্যাম্প এবং অচিন্তপুর ও খানপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০৪টি মাদক এবং চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৯৬ কেজি বাংলাদেশী লোহার স্ক্রু এবং ৮শত ২৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের সিজার মূল্য ১ লক্ষ ৬৯ হাজার টাকা।

২৯বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ -উজ – জামান পিএসসি সাংবাদিকদের জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...