‎সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক জীতেন বড়ুয়া গ্রেপ্তার

Date:

spot_img

সালাউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি জীতেন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎খাগড়াছড়ি সদর থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর সাংবাদিক জীতেন বড়ুয়ার বিরুদ্ধে সদর থানাসহ জেলার বিভিন্ন থানায় মোট পাঁচটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হিসেবে রয়েছেন।

‎গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কায় কিসলু বলেন, “জীতেন বড়ুয়ার বিরুদ্ধে পাঁচটি এজাহারভুক্ত মামলা রয়েছে।”

‎এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি অজ্ঞাতনামা মামলার অভিযোগ রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

‎সাংবাদিক জীতেন বড়ুয়ার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

‎সবাই বলছে সাংবাদিক নির্যাতন বন্ধ দেখছি সাংবাদিক নির্যাতন অব্যাহত।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...