ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন

Date:

spot_img

রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা এ তথ্য নিশ্চিত করেন।

ক্যাশৈন্যু মারমা বলেন, ফার্মগেটে একটা মাইক্রোবাসে আগুন লাগে। যতদূর ধারণা করা যাচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুনের ঘটনা ঘটে। তবে গাড়ির ভেতরে থাকা কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি বলেন, প্রথমে চলন্ত মাইক্রোবাসটিতে একটা বিকট আওয়াজ হয়। এরপর গাড়ির ভেতরে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন। কারো কোনো ক্ষতি হয়নি।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেনি। সিলিন্ডার বিস্ফোরিত হলে অনেক ক্ষয়ক্ষতি হতো। গাড়িটা আগুনে পুড়ে গেছে। আপাতত সড়ক থেকে সরিয়ে রাখা হয়েছে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য। মালিক এলে গাড়ি নিয়ে যাবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...