বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

Date:

spot_img

দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি টেকসই ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি। তিনি নির্দেশ দেন, যেসব মন্ত্রণালয় বা দফতরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে, যাতে দ্রুত সময়ে প্রকল্প অনুমোদন দেওয়া সম্ভব হয়।

বৈঠকে উপস্থিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে একটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লেগে যায়, যা বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়। পাশাপাশি বিভিন্ন দফতর থেকে অনুমতি নেওয়ার জটিলতাও বড় বাধা হিসেবে কাজ করছে।

এদিকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলো পুনরায় চালু করতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা আন্তরিকভাবে এসব কারখানায় বিনিয়োগ করতে আগ্রহী, তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য ঋণপ্রাপ্তি সহজ করার বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার বর্তমান অবস্থা এবং করণীয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং বিজেএমসির চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...