আশুলিয়ায় শ্রমিককে মারধর করে টাকা ছিনতাই, ৪ জুয়াড়িকে গণধোলাই দিয়ে ছাড়ল জনতা

Date:

spot_img

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ার সরকার মার্কেট সংলগ্ন নেক্সট কালেকশন রোডে এক গার্মেন্টস শ্রমিকের কাছ থেকে ৫২ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে তিনতাস নামক একটি জুয়া চক্রের চার সদস্যকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরবর্তীতে ভুক্তভোগীর টাকা উদ্ধার করে চারজনকে ছেড়ে দেওয়া হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম নামের এক গার্মেন্টস শ্রমিক ব্যাংক থেকে টাকা উঠিয়ে ওই পথ দিয়ে যাওয়ার সময় জুয়া চক্রের কবলে পড়েন অভিযোগ অনুযায়ী, চক্রের মূল হোতা গোরাট এলাকার শাহীন ও সাবু মিয়া আমিনুলকে জোরপূর্বক আটক করে মারধর করে এবং তার কাছে থাকা নগদ ৫২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

​​শ্রমিকের আর্তচিৎকারে আশেপাশের পথচারী ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন। তারা পালিয়ে যাওয়ার সময় জুয়া চক্রের চার সদস্যকে হাতেনাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা সেখানে তাদের উত্তম-মধ্যম (গণধোলাই) দেয়। পরিস্থিতি বেগতিক দেখে জুয়াড়ি চক্র ছিনতাইকৃত ৫২ হাজার টাকা আমিনুল ইসলামকে ফেরত দিতে বাধ্য হয়।

​টাকা উদ্ধার হওয়ার পর স্থানীয়রা আটককৃতদের সতর্ক করে এলাকা থেকে তাড়িয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকার মার্কেট ও নেক্সট কালেকশন রোড এলাকায় দীর্ঘদিন ধরে এই তিনতাস ও জুয়া চক্র সাধারণ মানুষকে ফাঁদে ফেলে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে।

​আমরা নিয়মিত এই জুয়াড়িদের উৎপাতে অতিষ্ঠ আজ একজন শ্রমিকের কষ্টার্জিত টাকা ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা পড়ায় সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলেছি।

​এই ঘটনার পর থেকে এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...