৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী

Date:

spot_img

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের ভার নিয়েই বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। রবিবার (৩ মে) দুপুরে আয়োজিত চারদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল অর্থনৈতিক পরিস্থিতিতে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেওয়ার আড়াই মাসে কিছুটা উন্নতি হলেও সামগ্রিক অবস্থা এখনো সন্তোষজনক নয়। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া বিশাল ঋণের চাপ নিয়েই সরকারকে পথচলা শুরু করতে হয়েছে।

ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যা ও খরা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি জোর দিয়ে বলেন, সততা, মেধা ও দক্ষতাই সরকারের মূলনীতি—এই ভিত্তিতেই পদোন্নতি ও বদলি নির্ধারণ করা হবে। ব্যক্তিগত স্বার্থে পেশাদারিত্ব বিসর্জন দিলে তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর এবং প্রশাসনে দুর্নীতি বাড়ায় বলেও সতর্ক করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, জেলা প্রশাসকরাই জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাই জনপ্রশাসনের যেকোনো দায়িত্ব পালনে তাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, যাতে জনসেবার মান বৃদ্ধি পায়।

তিনি জানান, সরকারের ঘোষিত ‘জুলাই সনদ’-এর প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর এবং দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের স্বাধীনতা অপরিহার্য, যা অতীতের কিছু নির্বাচনে ব্যাহত হয়েছিল।

প্রধানমন্ত্রী দাবি করেন, পূর্ববর্তী সরকার দেশকে আমদানিনির্ভর করে তুলেছিল এবং বিচার বিভাগ, শিক্ষা ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান কার্যকারিতা হারিয়েছিল। এছাড়া স্বাস্থ্যখাতও ছিল ভঙ্গুর। বর্তমান সরকার এসব খাত পুনর্গঠনে কাজ করছে এবং একটি কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়, মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার, জনগণের অভিযোগ গুরুত্বসহকারে বিবেচনা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং খাদ্যে ভেজাল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

এর আগে, সকাল সাড়ে ১০টায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চারদিনব্যাপী এই সম্মেলনে মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...