গৌরনদীতে একদিনে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত, এলাকায় আতঙ্ক

Date:

spot_img

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় একদিনে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টরকী, বিল্বগ্রাম, বার্থী, কটকস্থল, বাউরগাতি, সুন্দরদী ও মাগুরাসহ একাধিক এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অন্যদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা প্রদান করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কুকুরের কামড়ে আক্রান্তদের ক্ষেত্রে ক্ষতস্থান দ্রুত পরিষ্কার করা এবং নির্ধারিত সময় অনুযায়ী অ্যান্টি-রেবিস ভ্যাকসিন গ্রহণ করা অত্যন্ত জরুরি।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই একটি উন্মত্ত (পাগলা) কুকুর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারীদের ওপর আক্রমণ চালায়। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই আক্রান্ত হন। কয়েকজনকে গুরুতর অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সমীরণ হালদার জানান, “আহতদের অধিকাংশই সময়মতো চিকিৎসা নিতে আসায় বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব হয়েছে। সবাইকে পূর্ণ ডোজের ভ্যাকসিন নিতে হবে। আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান করে বাড়িতে পাঠানো হয়েছে।”

এদিকে, আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে—টরকী কটকস্থল এলাকার সুমন তালুকদারের ৫ বছরের মেয়ে লাইজু, ইউনুস প্যাদার মেয়ে মুনা (২২), ইয়াছিন মিয়ার মেয়ে তাইয়েবা (৪), সুন্দরদী গ্রামের সামছুল আলমের মেয়ে মাসুদা বেগম (৩৬), উত্তর বাউরগাতি গ্রামের শাহজাহানের মেয়ে পারুল বেগম (৫০), পশ্চিম বাউরগাতি গ্রামের লিখন প্যাদার ছেলে আবু বক্কর (১২), শামীম ঘরামীর মেয়ে সামিয়া (৭), বড় দুলালী গ্রামের মজিবর সিকদারের ছেলে নবীন (৬), এবং পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার মাগুরা গ্রামের ইসমাইল বেপারীর ছেলে সবুজ বেপারী (৩২)সহ বিভিন্ন গ্রামের নারী-পুরুষ।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত পাগলা কুকুরটি আটক বা নিধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...