মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন

Date:

spot_img

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোজাম্মেল হোসেন সজল এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহনাজ বেগম হীরা।

নতুন কমিটির সভাপতি সজল ও সাধারণ সম্পাদক হীরা দুইজনই সংস্কৃতি কর্মী ও সাংবাদিক।

সভায় জোটভুক্ত ৬৬টি সংগঠনের ৫২ টি সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক তলবি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংগঠনের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ঢালীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয় এবং সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোড়ল সভা সঞ্চালনা করেন।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহ,

হোসনে আরা ঝুমুর, অ্যাডভোকেট মুহাম্মদ নাসিম আক্তার সুমন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবু,
বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা আল মামুন টিটু, ভিপি শাহীন, এনামুল হক, গৌতম মুখার্জী,
জহিরুল হক, গোবিন্দ চন্দ্র মন্ডল,বাউল জাহাঙ্গীর, শেখ মো. শিমুল, আজিজা খাতুন মিতা, মাহবুবুল আলম, শেখ সুমন, শামীম শেখ, কাজী নিপা, নুরুজ্জামান লিপু,আসমা ইসলাম দিপ্তি, অ্যাডভোকেট তানভীর, ফয়েজ আহমেদ, সৈকত হাসান, পিন্টু, মাহবুব আলম জয়, ফারজান সুমনসহ জোটভুক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। তারা নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও সক্রিয় ও বিস্তৃত করার আহ্বান জানান।

আলোচনায় বক্তারা বলেন, মুন্সীগঞ্জে সাংস্কৃতিক চর্চা, নাট্য, সংগীত, আবৃত্তি ও লোকজ ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত সাংস্কৃতিক জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটি এ ধারাবাহিকতা বজায় রেখে জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়।

নবনির্বাচিত সভাপতি মো. মোজাম্মেল হোসেন সজল বলেন, সকলকে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক ঐক্য জোরদার এবং তরুণ প্রজন্মকে সংস্কৃতিমুখী করতে তারা কাজ করবেন।

সাধারণ সম্পাদক শাহনাজ বেগম হীরা বলেন, নিয়মিত সাংস্কৃতিক আয়োজন, প্রশিক্ষণ কর্মসূচি এবং বিভিন্ন দিবসকেন্দ্রিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...