খুলনা প্রেসক্লাব নির্বাচন-২০২৬, আজ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

Date:

spot_img

এম রোমানিয়া, খুলনা ব্যুরো

দীর্ঘ ১৮ মাসেরও বেশি সময় পর অনুষ্ঠিত এই নির্বাচনে সকাল থেকেই ভোটকেন্দ্রে সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ প্রার্থীদের অংশগ্রহণ এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। আনন্দঘন পরিবেশে ভোট প্রদান করেন প্রেসক্লাবের সদস্যরা।

৫ আগস্ট পরবর্তী সময়ের দীর্ঘ বিরতির পর এই নির্বাচন ঘিরে খুলনার সাংবাদিক মহলে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ভোটাররা উৎসবের আবহে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব খুলনা প্রেসক্লাবের ঐতিহ্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...