‎গোয়াইনঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Date:

spot_img


‎গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

‎বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

‎বক্তারা মাদকদ্রব্যের বিস্তার রোধে কঠোর অভিযান পরিচালনা, মানবপাচার প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং জনসচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তারা।
‎সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়। অবকাঠামো নির্মাণ, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

‎সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “উপজেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক ও মানবপাচার প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।”
‎তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

‎সভা শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...