স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন: উত্তপ্ত বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা

Date:

spot_img

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

​বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক কলেজছাত্রীর অনশনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। অনশনরত ছাত্রীর নাম সাদিয়া আক্তার শশী (২৩)।

শশীর দাবি অনুযায়ী, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোসাঃ কাজল রেখার ছেলে মোঃ কামরুল ইসলাম নিরবের (২৯) সাথে তার বিয়ে হয়েছে। এই বিয়ের স্বীকৃতির দাবিতে তিনি বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ম্যাটস কোয়ার্টারে অবস্থান নিয়ে অনশন করছেন।

এদিকে কামরুলের পরিবার এই সম্পর্ক মেনে নিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছে। কামরুলের বাবা, বরিশাল সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা মজনু মিয়া স্পষ্টভাবে জানিয়েছেন যে, তারা এই সম্পর্ক কোনোভাবেই গ্রহণ করবেন না। এমনকি সামাজিক ও অর্থনৈতিক অবস্থানের দোহাই দিয়ে মেয়ের পরিবারকে তুচ্ছজ্ঞান করার অভিযোগও উঠেছে নিরবের পরিবারের বিরুদ্ধে।

স্বীকৃতি না পাওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সাদিয়া আক্তার শশী। তিনি দাবি করেন, তাকে স্ত্রীর মর্যাদা না দিলে তিনি সরকারি কোয়ার্টার ছাড়বেন না এবং প্রয়োজনে আত্মহত্যার পথ বেছে নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন অনেকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...